জগা খিচুড়ি

সমর পাল

জগা খিচুড়ি

বাংলা প্রবাদে জগা খিচুড়ি নামটি থেকে বুঝানো হয় কোনো জটপাকানো জিনিসের উপস্থাপনাকে। কেউ যদি একটি বিষয় সম্পর্কে লিখতে গিয়ে এলোমেলো অবান্তর কিংবা বেমানান বাক্য বা শব্দ ব্যবহার করে অস্পষ্টভাবে প্রায় অর্থহীন কিছু উপস্থাপন করে তবে শিক্ষক বা অভিভাবকরা ঐ জাতীয় লেখাকে জগা খিচুড়ি বলে আখ্যায়িত করে থাকেন। অর্থাৎ বিসদৃশ বস্তু বা বিষয়ের বেমানান একত্রীকরণকে আমাদের প্রবাদে জগা খিচুড়ি বলে অভিহিত করা হয়।

খিচুড়ি একটি উপাদেয় খাদ্য নিঃসন্দেহে। কিন্তু রান্নার সময় যদি পরিমাণমতো চাল, ডাল, লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সুসমন্বয় না ঘটানো যায় তবে সে খিচুড়ি অবশ্যই ভোক্তার কাছে আকর্ষণীয় বা লোভনীয় বলে বিবেচিত হয় না। চাল ও বিভিন্ন শাকসবজির একত্র সমাবেশে কোনোমতে রান্না করা চলনসই খিচুড়ি জগা খিচুড়ি নামে পরিচিত। সকল বস্তু অর্থে জগৎ > জগা + খিচুড়ি = জগাখিচুড়ি—এমন কথা দেখতে পাই বিভিন্ন অভিধানে। কিন্তু আমার মতো সাধারণ মানুষের পক্ষে পণ্ডিতদের এ ব্যাখ্যা মেনে নেয়া কঠিন। কারণ জগমোহন, জগন্মোহন, জগন্ময়, জগন্নাথ ইত্যাদির পূর্বপদ জগৎ হতে পারে। কিন্তু জগা শব্দ জগৎ থেকে এসেছে—এমন যুক্তি মেনে নেয়া যাচ্ছে না কিছুতেই। আমার ভুল হলে জ্ঞানের অভাব স্বীকার করে ক্ষমা চাই।

জগন্নাথ নামের মানুষকে আমরা সাধারণভাবে বিকৃত করে সংক্ষেপে জগা বলতে অভ্যস্ত। আসলে উড়িষ্যার পুরীর জগন্নাথ-মন্দিরে জাতপাতের কড়াকড়ি নেই। সেখানে খাদ্য-খানা রান্না হয় সব শ্রেণীর, সব জাতির মানুষের জন্য একই হাঁড়িতে। সে রান্নায় যে খিচুড়ি করা হয় তা সুস্বাদু হোক বা না হোক, সব শ্রেণীর মানুষ তা খাচ্ছে একত্রে অবলীলায়। সুতরাং মনে করা সঙ্গত যে, জগন্নাথধামের স্পৃশ্য-অস্পৃশ্য সবার একত্র অংশগ্রহণে যেনতেন ভাবে রান্না করা যে খিচুড়ি খাওয়া হয়—সেটিই জগন্নাথের খিচুড়ি বা জগা খিচুড়ি। উন্নাসিক তথাকথিত কুলীনদের কাছে জগন্নাথক্ষেত্রের ভেদহীন সর্বজনীন মিলন আদিকাল থেকেই প্রশংসনীয় নয়— এ কারণে তারা এমন নাম দিয়ে থাকতে পারে ব্যঙ্গার্থে।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%