পোয়া বারো

সমর পাল

পোয়া বারো

পোয়া বারো অর্থ অতিরিক্ত সৌভাগ্য। পোয়া বারো কথাটি কোথা থেকে এসেছে সে বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার।

আজকাল পাশা খেলার প্রচলন তেমন নেই বললেই চলে। তবে গত শতাব্দীর ষাটের দশকেও আমরা এ খেলা দেখেছি। পাশা খেলার অন্য নাম অক্ষক্রীড়া, দ্যূতক্রীড়া, পাষ্টি, পাশক ইত্যাদি। এ খেলায় তিনটি ঘুটি থাকে। প্রত্যেক ঘুটিতে ১ থেকে ৬ পর্যন্ত ফোটা থাকে। লুডুর ঘুটিতে ছক্কা (৬) থেকে পোয়া (১) পর্যন্ত ছয়টি চিহ্ন থাকে। তবে পাশার লম্বা ঘুটিতে থাকে ১, ২, ৫ ও ৬ সংখ্যা।

লুডুতে একটি ঘুটি চালতে হলেও পাশা খেলায় একত্রে তিনটি ঘুটি তালুতে নিয়ে চালতে হয় মাটিতে। এই চালকে বলে দান। লুডুতেও চালকে দান বলা হয়। ঘুটিকে ছকও বলা হয়ে থাকে। প্রাচীনকালে কখনো চারটি ঘুটি, আবার কখনো পাঁচটি ঘুটি ব্যবহৃত হতো পাশা খেলায়। এটি ছিল জুয়া খেলার নামান্তর। বৈদিক পাশায় থাকতো চারটি ঘুটি-কৃত্য (সত্য) = ৪, ত্রেতা = ৩, দ্বাপর = ২ ও কলি = ১।

এ যুগে পাশার তিনটি ঘুটি বা ছক তালুতে নিয়ে মাটিতে ফেলার পর তিনটি ঘুটিতে যথাক্রমে ৬, ২ ও ১ অর্থাৎ মোট ৯ হলে খেলা শুরু করা হয়। আবার দুটি ঘুটিতে ৬ এবং একটি ঘুটিতে পোয়া বা ১ যদি পড়ে তবে সে দান বা চাল খুব দামি হিসেবে বিবেচিত হয়। এটি জয়সূচক চাল। এজন্য একটির পোয়া বা এক এবং অপর দুটির ছয় এবং ছয় মিলে বারোকে বলা হয় পোয়া বারো। অতিশয় ভাগ্যবান খেলোয়াড় এই ভালো দান পায় ভাগ্যগুণে। এ কারণে পোয়া বারো প্রবাদের সৃষ্টি যার অর্থ অতিশয় ভাগ্য।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%