কুরুক্ষেত্র কাণ্ড

সমর পাল

কুরুক্ষেত্র হলো মহাভারতের কুরু-পাণ্ডব যুদ্ধের ক্ষেত্র। কিন্তু আমাদের প্রবাদে ভীষণ ঝগড়াঝাটি, তুমুল কাণ্ড বা যুদ্ধ, মহাকলহ বা তুলকালাম কাণ্ডকে আমরা সাধারণভাবে কুরুক্ষেত্র কাণ্ড বলে থাকি।

ভারতের পূর্ব পাঞ্জাব রাজ্যে অম্বালা ও কর্ণাল জেলায় অবস্থিত কুরুক্ষেত্র থানেশ্বরের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ দিক জুড়ে রয়েছে। এটি চিরকাল ধর্মক্ষেত্র নামে খ্যাত। জাবাল উপনিষদ ও শতপথ ব্রাহ্মণে কুরুক্ষেত্রকে দেবতাদের যজ্ঞস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। এর প্রাচীন নাম সমন্ত পঞ্চক। বিষ্ণুর ষষ্ঠ অবতার তথা জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র পরশুরাম একুশবার পৃথিবী নিঃক্ষত্রিয় করে সমন্তপঞ্চকে পাঁচটি রক্তের হ্রদ সৃষ্টি করেন। অতঃপর ক্ষত্রিয় রক্তে পিতৃগণের (মৃত পূর্বপুরুষগণ) তর্পণ করেন।

ক্ষত্রিয়দের প্রতি পরশুরামের শত্রুতার কারণ ছিল নিম্নরূপ। একদিন ঋষি জমদগ্নির পুত্রগণ (পরশুরাম ও তার চার ভাই) আশ্রমের বাইরে গেলে নর্মদাতীরবর্তী ক্ষত্রিয় হৈহয়রাজ সহস্রবাহু কার্তবীর্যার্জুন তাদের আশ্রমে উপস্থিত হন বহু অনুচরসহ। সবলে তিনি কামধেনু সুরভিকে হরণ করেন এবং গাছপালা বিনষ্ট করে আশ্রমের জিনিসপত্র লণ্ডভণ্ড করে ধ্বংস করেন। পরশুরাম আশ্রমে ফিরে এসে এ অবস্থা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কার্তবীর্যের বিরুদ্ধে অভিযান করে তাকে বধ করেন। অতঃপর কার্তবীর্যের পুত্ররা প্রার্থনারত জমদগ্নিকে হত্যা করে। এর ফলে পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য একুশবার অভিযান করে পৃথিবীকে ক্ষত্রিয়শূন্য করার প্রয়াস পান।

কুরু-পাণ্ডবদের পূর্বপুরুষ চন্দ্রবংশীয় রাজা কুরু এখানে লাঙ্গল চষতেন। তিনি বর পেয়েছিলেন যে, এখানে মৃত্যুবরণকারী বা তপস্যাকারী ব্যক্তি অবশ্যই স্বর্গে যাবে। সেই থেকে স্থানটি কুরুক্ষেত্র নামে পরিচিত। এই স্থানে কুরু সন্ন্যাসধর্ম অবলম্বন করে বসবাস করতেন বলে তা ধর্মক্ষেত্র নামেও পরিচিত। মনে করা হয় যে, আজ থেকে প্রায় পাঁচহাজার বছর আগে কুরু জীবিত ছিলেন।

কুরুক্ষেত্র-প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে আঠার দিনব্যাপী প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। যুদ্ধশেষে উভয়পক্ষে মাত্র দশজন জীবিত ছিলেন— পাণ্ডবপক্ষে সাতজন এবং কৌরবপক্ষে তিনজন। পাণ্ডবপক্ষের সাতজন হলেন— যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শ্রীকৃষ্ণ ও সাত্যকি (যদুবংশীয় রাজা শিনির পৌত্র ও সত্যকের পুত্র। সাত্যকির অপর নাম যুযুধান)। কৌরবপক্ষে বেঁচে ছিলেন—কৃপাচার্য, কৃতবর্মা ও অশ্বত্থামা। কুরুক্ষেত্র যুদ্ধ প্রায় সাড়ে চারহাজার বছর আগে হয়েছিল বলে ধারণা করা হয়। কারো মতে সাড়ে তিন হাজার বছর আগে। কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ তথা তুমুল কাণ্ডকে স্মরণ করা হয় কুরুক্ষেত্র কাণ্ড প্রবাদের মাধ্যমে

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%