পাততাড়ি গুটানো

সমর পাল

পাততাড়ি গুটানো

পাততাড়ি গুটানো অর্থে বুঝায় পালিয়ে যাওয়া, চম্পট দেয়া, কাজ সেরে চলে যাওয়া বা সরে পড়ার বিষয়কে। এটি আমাদের প্রবাদে বহুল প্রচলিত।

আমাদের দেশে গত শতাব্দীর প্রথমার্ধেও গ্রামগঞ্জে শিশুদের লেখাপড়ার ক্ষেত্রে বাঁশের কঞ্চির কলম, হাতে বানানো কালি, তালের পাতা কিংবা কলার পাতায় লেখা ইত্যাদির প্রচলন ছিল। গ্রামের গুরুগৃহে দলবেঁধে পড়তে যাবার বিষয়টিও ছিল সেইসাথে। লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দলগ্রাম শ্রীখাতায় জন্মগ্রহণকারী ধর্মনারায়ণ সরকার ভক্তিশাস্ত্রী (১৯১৭-১৯৯২ খ্রি.) তার অপ্রকাশিত জীবনকথায় বলেছেন-

‘সকালে বই, শ্লেট, কলাপাতা, মোটা ঢেকিয়ার কলম ও হাঁড়ির কালির মাটির দোয়াতে ছিপি এঁটে তার (শিক্ষক জলধর রায়ের) কাছে যেতাম ও ঘণ্টাখানেক লেখাপড়া করতাম এবং নাকে, হাতে, কাপড়ে কালি মেখে বাড়ি ফিরতাম। তাই দেখে মায়ের যে কত আনন্দ ও মমতা বাড়তো, সে আমার বর্ণনার অতীত।’

প্রবীণ ব্যক্তিদের প্রায় প্রত্যেকেরই শিশুকালের এ রকম অনেক অভিজ্ঞতা আছে। গত শতাব্দীর ষাটের দশকেও স্কুল থেকে কালির বড়ি দেয়া হতো পরীক্ষার আগে। ঐ বড়ি বা ট্যাবলেট দোয়াতে গুলিয়ে কালি বানাতে হতো। এদেশে তালপাতার ওপর স্থানীয়ভাবে বাড়িতে তৈরি কালি দিয়ে লেখা পাণ্ডুলিপির স্থায়িত্ব আমাদের চোখের সামনে। এর অনেক ইতিহাস আছে। আপাতত সে দিকে যাচ্ছি না।

পাত বলতে পাতাকেই বুঝায়। প্রাচীন শিক্ষার্থীদের কাছে তা ছিল কলার পাতা, তালপাতা, ভূর্জপত্র (ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০০০ ফুট উচ্চে হিমালয় পর্বতমালায় উৎপন্ন নরম বাকলযুক্ত ছোট গাছের ছাল। প্রাচীনকাল থেকে এই পাতলা ছালের ওপর শাস্ত্রগ্রন্থ, মন্ত্র, কবচ ইত্যাদি লেখা হয়ে থাকে। এখনো সীমিত আকারে তাবিজ-কবচের মন্ত্র লিখতে এই ভূর্জপত্র ব্যবহৃত হয়)। তাড় অর্থ তালগাছ। তাড়ি অর্থে তাড়া বা গোছা বুঝায়। তাড়ি অর্থে আবার তালগাছও বুঝায়, তাল বা খেজুরের মাদক রসও বুঝায়।

তাহলে পাততাড়ি অর্থে সহজভাবে আমরা লেখাপড়ার কাজে ব্যবহৃত বইখাতা (প্রাচীনকালের) ইত্যাদি বুঝি। পাঠশালা ছুটি হলে ছাত্রছাত্রীরা পাততাড়ি গুটিয়ে বাড়ির পথে রওনা হয়। কোনো কাজ সম্পন্ন হলে জিনিসপত্র গুছিয়ে তোলা এবং অতঃপর রওনা হওয়া অর্থে পাততাড়ি গুটানো প্রবাদ ব্যবহৃত হয়।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%