মগের মুলুক

সমর পাল

মগের মুলুক বা মগের মুল্লুক বলতে সাধারণ অর্থে বার্মা (মায়ানমার), আরাকান রাজ্য বুঝালেও বাংলা প্রবাদে এর অর্থ হলো অরাজক দেশ, যেখানে জোর যার মুলুক তার বা যথেচ্ছাচারের দেশকে মগের মুলুক নামে অভিহিত করা হয়। তবে মূলত আরাকান তথা বার্মিজ জলদস্যু ও মগ অধিবাসীদের পূর্বকালের অত্যাচারের সাথে প্রবাদটি সম্পর্কযুক্ত।

মগদের মধ্যে মার মরি, ভূঁইয়া মগ, বরুয়া মগ, রাজবংশী মগ, মার্মা বা ম্যাম্-মা মগ, রোয়াঙ্গ মগ ও থোঙ্গথা বা জুমিয়া মগ নামে কয়েকটি শ্রেণী রয়েছে। বর্তমানকালে শ্রেণীগুলো তিনটি পৃথক শ্রেণীতে পরিণত হয়েছে। যেমন : ১. জুমিয়া, ২. মার্মা ম্যামা, রোয়াঙ্গ বা রাখিয়াঙ্গ এবং ৩. মার মরি বা রাজবংশী, বরুয়া ও ভূঁইয়া মগ। বিভিন্ন এলাকায় বসবাসের কারণে বিভিন্ন শ্রেণীর মধ্যে আচার-ব্যবহারে পার্থক্য লক্ষ করা যায় বর্তমানে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে করা হলো না।

আমরা জানি যে, ১৬২৫ খ্রিস্টাব্দে আরাকানের মগ ও পর্তুগিজ জলদস্যুরা পূর্ব ও নিম্নবঙ্গের অনেক স্থান লুটপাট করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে সর্বত্র। তারা ঢাকার দিকে অগ্রসর হয়। সে সময় ঢাকার দুর্বলচিত্ত সুবেদার খান-ই-দুরান ভীত হয়ে রাজমহলে পালিয়ে যান। মোগলরা স্থলযুদ্ধে প্রতিপত্তিশালী হলেও জলযুদ্ধে তারা অনভ্যস্ত ছিল। আগ্নেয়াস্ত্র সজ্জিত মগ ও পর্তুগিজরা জনপদ লুণ্ঠন ও আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে অধিবাসীদের বন্দী করে নিয়ে গিয়ে বিক্রি করে দিতো। সুলতানি আমলেও মগদের অত্যাচারের কথা আমরা জানি। প্রায় প্রতিকারহীন এসব অত্যাচার-পীড়নে বাংলার মানুষ ভয়ঙ্করভাবে পীড়িত হয়।

আবার আসাম দখল করেও বার্মার মগদের বিপুল অত্যাচার, অনাচার ও উচ্ছৃঙ্খল আচরণ সে দেশে অরাজকতার চরম পর্যায় সৃষ্টি করে ১৮২৪ এর আগে। তবে ১৮২৪, ১৮৫২ ও ১৮৮৫ খ্রিস্টাব্দের যুদ্ধে মগদের ক্ষমতা ও অত্যাচার বেশ স্তিমিত হয়ে আসে।

মগদের চরম অত্যাচারে অতিষ্ঠ বঙ্গবাসী কোনো উপযুক্ত প্রতিকার পায়নি কখনোই। তাই এদেশে আমাদের সমাজে অত্যাচার, অপশাসন, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচার ও দুর্বলের প্রতি পীড়ন ঘটলে সে অবস্থায় মগের মুলুক প্রবাদটি প্রযোজ্য হয়।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%