শকুনিমামা

সমর পাল

শকুনি মহাভারতের এক বিশেষ চরিত্র। তিনি দুর্যোধনের মামা। কূটবুদ্ধি- সম্পন্ন শকুনির কূটবুদ্ধি ও প্ররোচনায় কুরুবংশের সর্বনাশ ঘটেছিল। কূটবুদ্ধিদাতা সর্বনাশকারী ব্যক্তিকে আমাদের দেশে তাই শকুনিমামা বলে চিহ্নিত করা হয়। কুমন্ত্রণা দিয়ে এ ধরনের ব্যক্তি গৃহবিবাদ বাধায়।

সিন্ধুনদের পশ্চিম তীর থেকে আফগানিস্তানের অধিকাংশ এলাকাকে প্রাচীনকালে গান্ধারদেশ বলা হতো। বর্তমান কান্দাহার হলো প্রাচীন গান্ধার নগরী বা গান্ধারদেশের রাজধানী। সেই গান্ধার দেশের রাজা ছিলেন সুবল। সুবলের কন্যা গান্ধীরীর সাথে বিয়ে হয় রাজা ধৃতরাষ্ট্রের। সুবলের অন্য পুত্রকন্যার মধ্যে শকুনি, বৃষক ও অচল নামে পুত্র এবং মতি নামে কন্যার নাম জানতে পারি আমরা। সুবলের পুত্র বলে শকুনির আরেক নাম সৌবল।

গান্ধারীর বিয়ের পর থেকে শকুনি অধিকাংশ সময় বোনের বাড়িতে অর্থাৎ রাজধানী হস্তিনাপুরে (দিল্লির পূর্বে গঙ্গার তীরে মিরাটের কাছে) থাকতো। সে ছিল অত্যন্ত অসৎ প্রকৃতির কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। পাশা খেলায় সে ছিল অত্যন্ত অভিজ্ঞ। তাছাড়া পাশা খেলায় কপটতার মাধ্যমে প্রতিপক্ষকে হারানোর কূটকৌশল তার রপ্ত ছিল। অর্থাৎ জুয়া খেলার মারপ্যাঁচ তার ভালো জানা ছিল। ধৃতরাষ্ট্রের শ্যালক শকুনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনের প্রধান পরামর্শদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। ভাগ্নে দুর্যোধন মামা শকুনির বুদ্ধি অনুযায়ী অধিকাংশ রাষ্ট্রীয় কাজ চালাতেন।

দুর্যোধন রাজা হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে উঠেপড়ে লাগেন। পাণ্ডবদের ঐশ্বর্যহীন ও দুর্বল করার জন্য কুচক্রী শকুনির পরামর্শে ও সহায়তায় কপট দ্যূতক্রীড়ায় (পাশা খেলায়) পাণ্ডবদের পরাজিত করেন তিনি। জিতে নেন তাদের সহায় সম্পদ। বনবাসে পাঠান তাদের। শকুনির প্ররোচনায় পাশা খেলায় প্রকাশ্য সভায় দ্রোপদীকে বস্ত্রহরণের মাধ্যমে অবমাননা করা হয়েছিল। শকুনির কুপরামর্শে কুরুক্ষেত্র যুদ্ধ এবং কৌরব-পাণ্ডব বংশের ধ্বংস ত্বরান্বিত হয়েছিল বলে মনে করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধের ১৮তম দিনে পুত্র উলূকসহ শকুনি নিহত হয় কনিষ্ঠ পাণ্ডব সহদেবের হাতে।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%