অতি দর্পে হত লঙ্কা

সমর পাল

এখানে লঙ্কা অর্থে লঙ্কেশ্বর রাবণের কথা বলা হয়েছে। মা নিকষার (কৈকসী) উপদেশে রাবণ, বিভীষণ ও কুম্ভকর্ণ—এই তিন ভাই ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়েছিলেন। কিন্তু ব্রহ্মা তাতে রাজি না হওয়ায় রাবণ বিকল্প হিসেবে চেয়েছিলেন দেব, দানব, দৈত্য, যক্ষ, রক্ষ ইত্যাদির কাছে অজেয় ও অবধ্য হবার বর। ব্রহ্মা সেই কাঙ্ক্ষিত বর দিয়েছিলেন রাবণকে। মানুষকে তিনি তৃণবৎ জ্ঞান করতেন বলে সে বিষয়ে রাবণ কোনো বর চাননি 1

বর পেয়ে রাবণ পৃথিবী জয়ের জন্য উন্মাদ হয়ে উঠলেন। প্রথমেই আঘাত হানলেন তার বৈমাত্রেয় ভাই (ভরদ্বাজকন্যা দেববর্ণিনীর গর্ভে বিশ্রবা মুনির ঔরসজাত) কুবের বা বৈশ্রবণের অধিকারভুক্ত লঙ্কাপুরীতে। লঙ্কা থেকে কুবেরকে বিতাড়িত করে তার কাছ থেকে ব্রহ্মাপ্রদত্ত পুষ্পক রথ ছিনিয়ে নিলেন রাবণ। নিজে লঙ্কেশ্বর হয়ে বসলেন সিংহাসনে। যক্ষরাজ কুবের বিতাড়িত হয়ে চলে গেলেন কৈলাসে।

গর্বভরে রাবণ একে একে অবজ্ঞা করতে থাকেন সবাইকে। নর্মদাতীরের হৈহয়রাজ কার্তবীর্যার্জুন, কিষ্কিন্ধ্যার বানররাজ বালী, সূর্যবংশীয় রাজা মান্ধাতা, পাতালের বলিরাজ, যমরাজ, শিবের অনুচর নন্দী সবার সাথেই তার দ্বন্দ্ব-সংঘর্ষ হয়। দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। অত্যাচারী রাবণ দেব-দানব ও ঋষিদের কন্যা হরণ করতে থাকেন। বৃহস্পতি পুত্র মহর্ষি কুশধ্বজের তপস্যারত কন্যা বেদবতীকে তিনি হরণ করার চেষ্টা করলে বেদবতী আগুনে আত্মহুতি দেন।

উন্মত্ত রাবণ রাজা মরুত্তের (সূর্যবংশের রাজা) যজ্ঞ পণ্ড করে ঋষিদের হত্যা করেন, সুরথ, গাধি, গয়, পুরূরব ইত্যাদি রাজাকে পরাজিত করেন, অযোধ্যাপতি অনরণ্যকে নিহত করেন, স্বর্গের অপ্সরা রম্ভাকে জোরপূর্বক ধর্ষণ করেন, নাগগণকে পরাভূত করেন এবং নিবাতকবচ নামক দৈত্যদের সাথে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন। রাবণের অনাচার-অত্যাচার ও অহঙ্কারের আরো অনেক উদাহরণ রয়েছে।

অতি গর্বে আত্মহারা রাবণ কখনো ভাবেননি যে, দেবতা-দানব-যক্ষ ও রাক্ষসদের হাতে অজেয় ও অবধ্য হলেও তিনি মানুষরূপী রামচন্দ্রের হাতে নিহত হতে পারেন। তার দর্পের কারণে যথাযথ প্রতিরক্ষার ব্যবস্থা না রাখায় তিনি হত হয়েছেন বলে বাংলায় অতি দর্পে হত লঙ্কা প্রবাদের উদ্ভব।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%