অতি দানে বলির পাতালে হলো ঠাঁই

সমর পাল

দৈত্যরাজ হিরণ্যকশিপর পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের পুত্র বিরোচন এবং বিরোচনের পুত্রের নাম দৈত্যরাজ বলি। তপোবলে সিদ্ধিলাভ করে বলি একজন মহাপরাক্রমশালী রাজা হয়ে ওঠেন। দিগ্বিজয়ী হবার কামনায় তিনি একে একে ইন্দ্রসহ দেবতাগণকে পরাজিত করতে সক্ষম হন এবং ত্রিভুবনের অধীশ্বর হন।

স্বর্গচ্যুত দেবতাগণ স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতাদের কাতর মিনতি উপেক্ষা করতে না পেরে বিষ্ণু কশ্যাপের ঔরসে অদিতির গর্ভে বামনরূপে জন্মগ্রহণ করেন। ইনিই বিষ্ণুর পঞ্চম অবতার বামন (বেঁটে বা খর্বকায়)।

বলি ছিলেন ন্যায়পরায়ণ মহারাজা। রাজ্যশাসনে তার শৃঙ্খলাবোধ ও দানশীলতা ছিল প্রবাদপ্রতিম। যাগযজ্ঞের অনুষ্ঠানে তিনি প্রচুর সময় দিতেন। একবার বলিরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং প্রচার করেন যে, এই যজ্ঞে তার কাছে যে যা প্রার্থনা করবে তাই তিনি পূরণ করবেন। খর্বাকৃতি বামনরূপী বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধরে এলেন যজ্ঞস্থলে। তিনি বলিরাজার কাছে প্রার্থনা করলেন মাত্র তিন পা (ত্রিপাদ) পরিমাণ ভূমি।

এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য যোগবলে দেবতাদের কূটচাল বুঝতে পেরে বলির মঙ্গলার্থে বামনের প্রার্থনা পূরণ করতে নিষেধ করলেন বলিকে। কিন্তু দৈত্যরা তো আর অভিজাত দেবতাদের মতো যখন তখন কথার নড়চড় করে না। আর তাই সত্যপরায়ণ দাতা বলি বামনের ইচ্ছে পূরণে সম্মত হয়ে বললেন, তথাস্তু। তিনি নিজের ক্ষতি হলেও অঙ্গীকার পালনে অসৎ হতে পারেন নি।

অতঃপর বামন তার এক পা দিয়ে স্বর্গ এবং দ্বিতীয় পা দিয়ে জগৎ অবরোধ করে ফেললেন। তারপর নাভি থেকে তৃতীয় পা বের করে সেটি রাখার স্থান দিতে বলিকে অনুরোধ জানালেন। দান করার মতো আর কোনো স্থান অবশিষ্ট নেই। বলি তখন তার মাথা পেতে দিয়ে সেখানে বামনকে তৃতীয় পা স্থাপনের অনুরোধ জানালেন। এভাবে স্বর্গ ও মর্ত্য বামনরূপী বিষ্ণুর আয়ত্তে আসার পর তৃতীয় পা দিয়ে বলিকে পাঠিয়ে দিলেন পাতালে। সেখানেই তিনি স্বজনদের নিয়ে রাজত্ব করেন।

সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সততা অবলম্বন করে দান ও সৎকর্মে নিয়োজিত ব্যক্তি অন্যের কৌশলে যে ভোগান্তির শিকার হয় তা বুঝাতে বলিরাজার পরিণামসূচক এই প্রবাদ ব্যবহৃত হয়।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%