চোরে চোরে মাসতুতো ভাই

সমর পাল

সুবলচন্দ্র মিত্রের (১৮৭২-১৯১৩ খ্রি.) সরল বাঙ্গালা অভিধানে প্রবাদটির উৎপত্তি সম্পর্কে যে কাহিনী বলা হয়েছে তা নিম্নরূপ—

একদল চোর এক বাড়ির বেশকিছু বাসনপত্র চুরি করে। চুরি শেষ করার পরপরই ভোর হওয়ায় তারা বেশ অসুবিধায় পড়ে যায়। কাছেই ছিল এক সহিসের আস্তাবল। চোরেরা বুদ্ধি করে সেই ঘোড়ার আস্তাবল থেকে সহিসের খাটিয়া নিয়ে তার ওপর চোরাই মালপত্র রেখে চাদর দিয়ে ঢাকলো। অতঃপর খাটিয়া কাঁধে করে ‘বল হরি হরিবোল’ বলে চিৎকার করতে করতে এগুতে লাগলো রাস্তা দিয়ে যাতে সবাই, মনে করে যে, খাটিয়ায় মড়া নিয়ে ওরা পোড়াতে যাচ্ছে শ্মশানে।

এভাবে যেতে যেতে পথে এক পাকা চোরের সাথে দেখা হলো চোরদের। ঐ পাকা চোর ইঙ্গিতে বুঝিয়ে দিল যে, খাটিয়ার ওপরে বাসনের মধ্যে একটি নল দেখা যায়। চোরেরা দেখলো, সত্যিই একটি চোরাই বদনার নল বেরিয়ে পড়েছে চাদরের আড়াল থেকে। তাড়াতাড়ি তারা তা ঢেকে ফেললো এবং পাকা চোরকে তাদের দলে আহ্বান করে বললো— ‘ভাগ নেবে তো এসো।’

পাকা চোর খুশি। চোরাই মালের ভাগ পাবার আহ্বানে সে খাটিয়া বহনের ভাগ নিতে কাঁধ লাগানো এবং সবাই পূর্ববৎ ‘বল হরি হরিবোল’ ধ্বনি দিতে দিতে এগিয়ে চললো। সর্বসমক্ষে ভাগ নেয়ার আহ্বান মানে মড়া বহনের ভাগ নেয়া। পাকা চোরও ইঙ্গিত বুঝে কাজে নামলো এবং প্রকাশ্যে বললো, ‘মেসো কখন মরেছে?’ অর্থাৎ মৃতের স্ত্রী তার মাসি আর অন্য চোরেরা তার মাসতুতো ভাই। সেই থেকে এই প্রবাদের উদ্ভব।

অন্যায় কাজে সায় দিলে অথবা অন্যায়কারীর পক্ষ অবলম্বন করে অন্যায়ের সহযোগী হলে এই প্রবাদ প্রযুক্ত হয়ে থাকে।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%