ভস্মে ঘি ঢালা

সমর পাল

যে কাজে উপযুক্ত ফল লাভের আশা নেই এমন কাজে পরিশ্রম করা বা অর্থব্যয় করাকে ভস্মে ঘি ঢালা বলা হয়। পণ্ডশ্রমের সাথে প্রবাদটির তুলনা করা যেতে পারে। আমাদের দেশে একটি গল্প প্রচলিত আছে। সেটি নিম্নরূপ—

এক লোক কাজের তাগিদে কিছুদিনের জন্য দূরে গেছে। কাজ শেষে বাড়ি ফিরে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে—সঞ্চয় করেছ? ঋণী করেছ? ভস্মে ঘি ঢেলেছ? এর অর্থ হলো অতিথিসেবা করে সে পুণ্যসঞ্চয় করেছে কিনা, পুত্রকে যথাযথভাবে খাইয়ে পরিয়ে ভবিষ্যতের জন্য তাকে ঋণী করেছে কিনা এবং কন্যার লালন-পালন করে ভস্মে ঘি ঢেলেছে কিনা?

কন্যাশিশুর চাইতে পুত্রকে বেশি আদরযত্ন করার রেওয়াজ এদেশে চিরকাল। তাই পূর্বোক্ত কথাটি বলা হলো। আসলে কন্যাসন্তান লালন- পালন করা যে ভস্মে ঘি ঢালা নয় তা আজকের যুগে অনেকটা প্রমাণিত। আগের দিনে বলা হতো—কন্যা নাম মহদ্দুঃখং ধিগহো মহতামপি। অর্থাৎ-কন্যা জন্মিলে মহৎ ব্যক্তিগণকেও অনেক দুঃখ ভোগ করতে হয়।

অতীতে মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানে যজ্ঞ করার বিধান ছিল। এখনো তার কিছু নমুনা আমরা দেখতে পাই। ধর্মীয় অনুষ্ঠানে যজ্ঞের আদলে পুরোহিতদের অনেকেই হোম করেন আগুন জ্বেলে। ঐ আগুনে মন্ত্রোচ্চারণ করে দেবতার উদ্দেশে আহুতি দেয়া হয় ঘি দিয়ে। এতে দাহ্য কাঠখড়ি বেশ ভালোভাবে পুড়তে পারে। দাহ্য পদার্থ পুড়ে ছাই হবার পর ঐ ছাইয়ের মধ্যে ঘি দেয়ার কোনো অর্থ হয় না কারণ সেটি কারো উদ্দেশ্য হতে পারে না।

কাজের সময় কাজ না করে কাজকে নষ্ট করে তার জন্য পরে পরিশ্রম ও অর্থব্যয় করার সার্থকতা নেই বলে সেটি ভস্মে ঘি ঢালার সঙ্গে তুলনীয়।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%