দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা

সমর পাল

দেবতার বেলা লীলাখেলা
পাপ লিখেছে মানুষের বেলা

এই প্রবচনের মধ্যে গভীর অন্তর্দৃষ্টির পরিচয় রয়েছে। আমাদের সমাজে ক্ষমতাধর কিংবা অভিজাত শ্রেণীর মানুষ অনেক গর্হিত কাজ করলেও অর্থবিত্ত, ক্ষমতার দাপট ও অন্যান্য প্রভাবে তাতে সহজে কেউ মনে কিছু করে না, বরং ঐ কাজকে সমাজ স্বাভাবিক বলেই মেনে নেয়। কিন্তু কোনো সাধারণ ছাপোষা দুর্বল মানুষ একই রকম গর্হিত কাজ করলে তার বেলা নেমে আসে শাস্তির ফতোয়া। সামাজিক বিধিবিধানের নিষ্ঠুর প্রয়োগ যতটা গরিব ও সাধারণ মানুষের জন্য প্রযোজ্য হয় তার বিপরীতে ধনী, অভিজাত বা ক্ষমতাধর মানুষের জন্য তার সামান্য অংশও হয় না। এ প্রবাদে সাধারণ মানুষের ক্ষোভের উচ্চারণ লক্ষণীয়। আমাদের গুরুদেবরা বলে থাকেন, ‘আমরা যা বলি তা করবে। যা করি তা করবে না।’ এ থেকে বোঝা যায় সমাজনেতাদের আসল চেহারা।

পর্বতশিখরে সুরম্য অট্টালিকায় আরামে বসবাসকারী স্বর্গের দেবতা বলে কথিত অভিজাত সম্পদশালীদের প্রত্যেকের ক্ষেত্রেই অন্যায় ও অবৈধ কাজের উদাহরণ আছে। এর প্রমাণ হিসেবে আমরা রামায়ণ, মহাভারত তথা পৌরাণিক শাস্ত্রগুলির কাহিনী উপস্থাপন করতে পারি। পরস্ত্রী হরণ, পরস্ত্রী গমন, ব্যভিচার, স্বর্গবেশ্যার সাথে ঢলাঢলি ইত্যাদি প্রচুর অবৈধ এবং গর্হিত কাজের উদাহরণ দেয়া যায়। স্বয়ং ব্রহ্মাও এ অপবাদ থেকে মুক্ত নন। আবার যে পঞ্চকন্যাকে (অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী) আমরা নিত্যস্মরণীয়া বলি তাদের কেউই সতীসাধ্বী ছিলেন না। আসল শাস্ত্র ও অভিজাতের খেয়ালে তৈরি ও প্রতিপালিত শাস্ত্র-বিধান ভিন্নরূপ হয়ে যায় উপরতলার মানুষের কৌশলে।

দেবদেবতার নামের অজুহাতে কেউ গাঁজাভাঙ্গ ইত্যাদি খায়। তা কতোটা শাস্ত্রসমর্থিত তা নিয়ে ভাবার আছে। নব্য ব্রাহ্মণ্যবাদ আর অভিজাতের খেয়ালে পরিচালিত সমাজে সাধারণ মানুষের মতামত ও কর্মকাণ্ড বিচারের সম্মুখীন হয় পদে পদে। পাপপুণ্য শুধু যেন তাদের জন্য। দেবতার নামে কৃত পাপ তাই দেবতার লীলা খেলা আর আমজনতার ক্ষেত্রে তা হয় পাপ বা অন্যায়। এ বিষয়ে অনেক বলার থাকলেও সংক্ষেপে প্রবাদটির মর্ম অনুধাবনের চেষ্টা করা হলো এখানে।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%