সমর পাল
খয়ের খাঁ বলতে সাধারণভাবে প্রভু বা মালিকের হিতৈষী বা শুভাকাঙ্ক্ষীকে বুঝায়। বাংলা প্রবাদে স্তাবক, খোশামুদে, মোসাহেব অথবা নিজ স্বার্থ হাসিলের জন্য যে মনিবের হিতাকাঙ্ক্ষীরূপে নিজেকে জাহির করে এবং এজন্য অন্যের সবরকম অনিষ্ট করতে পিছপা হয় না তাকে বুঝায়।
অনেকে মনে করেন যে, খয়ের খাঁ নামে হয়তো কোনো তোষামুদে ব্যক্তি ছিল অতীতে। আসলে তা ঠিক নয়। আমরা জানি যে, আরবি শব্দ খয়র অর্থ মঙ্গল, কুশল, শুভ, আচ্ছা, বেশ, তাই হোক্ ইত্যাদি। ফারসি খবাহ্ শব্দ আরবি খয়র শব্দের সাথে যুক্ত হয়ে খয়র খাহ্ বা খয়ের খাঁ শব্দের উৎপত্তি হয়েছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন