পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট

সমর পাল

পান্তা ভাতে ঘি নষ্ট
বাপের বাড়ি ঝি নষ্ট

পান্তাভাত সাধারণ বাঙালির সকাল বেলার প্রিয় খাবার। সাধারণত পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও সরিষার তেল সহযোগে পান্তা খাবার বিষয় বাঙালির মজ্জাগত অভ্যাস। অবশ্য আজকের দিনে সে অভ্যাস অনেকটা চলে গেছে। তবু গ্রামীণ জীবনে পান্তা এখনো চলে। কাঁজি বা আমানি অর্থাৎ পান্তাভাতের জলও অত্যন্ত উপাদেয় গ্রামীণ জীবনে।

রাতের বেলা খাবার পর বেঁচে যাওয়া বা বাঁচিয়ে রাখা ভাতে জল মিশিয়ে হাঁড়িতে রাখলে পরদিন সকালে পান্তা হিসেবে খাওয়া যায়। বাংলার কৃষক-সমাজের মধ্যে পান্তার প্রচলন লক্ষণীয়। কৃষকবৌ-এর পান্তা না খেয়ে গরম ভাত খাবার অজুহাত সৃষ্টি করার কৌশল সম্পর্কে আরেকটি প্রবাদে আছে—

পান পান্তা ভক্ষণ
ঐ তো পুরুষের লক্ষণ
আমি অভাগী তপ্ত খাই
কোন্ দিন মরে যাই।

আবার পান্তাভাতে নুন জোটে না অথচ বিষ্ণুতেল নামক একপ্রকার দামি তেল বেগুন পোড়ায় চাওয়ার প্রবাদও এদেশে আছে। বিষ্ণুতেলের ব্যবহার না জেনে বেগুনপোড়ায় খেতে চাওয়ার অর্থ হলো দরিদ্রের বড়লোক বড়লোক ভাব দেখানো বাতিক।

অভিজাত বাঙালির চিরকালীন খাবার মেন্যু হলো—

ওগগর ভত্তা
রম্ভা পত্তা।
গায়িক ঘিত্তা
দুগ্ধ সজুত্তা।
মোইণি মচ্ছা
নালিচ গচ্ছা।
দিজ্জই কন্তা
খাঅ পুনবন্তা।

অর্থাৎ হাঁড়ি থেকে সদ্য নামানো গরমভাত কলাপাতায় গাওয়া ঘি, দুধ, মৌরলা (মলা) মাছ ও নালিতা গাছ (পাট শাক) যদি কান্তা (স্ত্রী) পরিবেশন করে তবে পুণ্যবান স্বামী খেতে পায়।

প্রাচীনকাল থেকেই এদেশে এই দু’ধরনের খাওয়ার ছবি আমরা দেখতে পাই।

যাহোক, কথা হচ্ছিল পান্তাভাত নিয়ে। পান্তাভাত আস্বাদনে ঘি অনাবশ্যক। গরমভাতে ঘি উপাদেয়। পান্তায় ঘি দিলে তা অকারণে বিনষ্ট করার সামিল। ঠিক তেমনি কারো মেয়ে যদি বিয়ের পর দীর্ঘকাল বাপের বাড়ি থাকে তবে সে বেপরোয়া হয়ে উঠতে পারে। তার আচার-আচরণে স্ত্রীসুলভ সৌন্দর্য থাকে না। কারণ তার অন্যায়কর্ম শাসনের বাইরে যাওয়ায় সংসার বিনষ্ট হতে পারে।

পান্তাভাতে ঘি অনাবশ্যক বলে তা বিনষ্ট বলে গণ্য হয়। বাপের বাড়িতে বিয়ের পর যে নারী বাস করে সেও সংসারের শান্তি নষ্ট করে। এ কারণে প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয়।

সকল অধ্যায়
১.
অকাল কুষ্মাণ্ড
২.
অগস্ত্যযাত্রা
৩.
অজার যুদ্ধে আঁটুনি সার
৪.
অতি দর্পে হত লঙ্কা
৫.
অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬.
অতি মন্থনে বিষ ওঠে
৭.
অতি লোভে তাঁতি নষ্ট
৮.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯.
অন্ধের হাতি দেখা
১০.
অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১.
অশ্বত্থামা হত ইতি গজ
১২.
আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩.
আষাঢ়ে গল্প
১৪.
আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫.
ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬.
ওঝার ব্যাটা বনগরু
১৭.
কংসমামা
১৮.
কাকতালীয় ব্যাপার
১৯.
কালনেমির লঙ্কাভাগ
২০.
কুম্ভকর্ণের ঘুম
২১.
কুরুক্ষেত্র কাণ্ড
২২.
কড়ায় গণ্ডায়
২৩.
খর দজ্জাল
২৪.
খাঞ্জা খাঁ
২৫.
খয়ের খাঁ
২৬.
গজকচ্ছপের লড়াই
২৭.
গজকপিত্থবৎ
২৮.
গদাই লশকরি চাল
২৯.
গন্ধমাদন বয়ে আনা
৩০.
গোঁফ খেজুরে
৩১.
গোকুলের ষাঁড়
৩২.
গৌরচন্দ্রিকা
৩৩.
ঘরভেদী বিভীষণ
৩৪.
ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫.
ঘুঁটো জগন্নাথ
৩৬.
চিত্রগুপ্তের খাতা
৩৭.
চেনা বামুনের পৈতা লাগে না
৩৮.
চোরে চোরে মাসতুতো ভাই
৩৯.
ছকড়া নকড়া
৪০.
জগা খিচুড়ি
৪১.
জড়ভরত
৪২.
ঢাক পেটানো
৪৩.
ঢাকের বাঁয়া
৪৪.
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫.
ত্রিশঙ্কু অবস্থা
৪৬.
দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭.
দশচক্রে ভগবান ভূত
৪৮.
দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯.
দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০.
ধনুর্ভঙ্গ পণ
৫১.
ধন্বন্তরি
৫২.
ধর লক্ষ্মণ
৫৩.
ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪.
ধর্মের ষাঁড়
৫৫.
ধান ভানতে শিবের গীত
৫৬.
ধুন্ধুমার কাণ্ড
৫৭.
নরাণাং মাতুলক্রমঃ
৫৮.
পরশুরামের কুঠার
৫৯.
পরের ধনে পোদ্দারি
৬০.
পাততাড়ি গুটানো
৬১.
পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২.
পিপুফিশু
৬৩.
পোয়া বারো
৬৪.
ফতো নবাব
৬৫.
ফপর দালালি
৬৬.
ফেউ লাগা
৬৭.
বাজখাঁই আওয়াজ
৬৮.
বিদুরের খুদ
৬৯.
বিন্দেদূতী
৭০.
ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১.
ভস্মে ঘি ঢালা
৭২.
ভাগের মা গঙ্গা পায় না
৭৩.
ভানুমতির খেল
৭৪.
ভিজা বিড়াল
৭৫.
ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬.
ভুশুণ্ডি কাক
৭৭.
ভেড়াকান্ত
৭৮.
ভেড়ার পাল
৭৯.
মগের মুলুক
৮০.
মরার সময় মকরধ্বজ
৮১.
মাছি মারা কেরানি
৮২.
মাছের মায়ের পুত্রশোক
৮৩.
মান্ধাতার আমল
৮৪.
মারের ওপর ওষুধ নাই
৮৫.
মাৎস্যন্যায় অবস্থা
৮৬.
যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭.
যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮.
যত দোষ নন্দ ঘোষ
৮৯.
যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০.
রথ দেখা ও কলাবেচা
৯১.
রাবণের চিতা
৯২.
লঙ্কাকাণ্ড
৯৩.
লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪.
লেফাফাদুরস্ত
৯৫.
শকুনিমামা
৯৬.
শনির দশা
৯৭.
শাঁখের করাত
৯৮.
শাপে বর
৯৯.
শিখণ্ডী খাড়া করা
১০০.
শিবরাত্রির সলতে
১০১.
শুভঙ্করের ফাঁকি
১০২.
শ্যাম রাখি কি কুল রাখি
১০৩.
ষাঁড়ের গোবর
১০৪.
সরফরাজি চাল
১০৫.
সস্তার তিন অবস্থা
১০৬.
সাক্ষীগোপাল
১০৭.
সাত নকলে আসল খাস্তা
১০৮.
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯.
হরি ঘোষের গোয়াল
১১০.
হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%