ঋণ স্বীকার

পারমিতা চক্রবর্তী

মন্দোদরী চরিত্র লিখতে গিয়ে কিছু কাল্পনিক সংলাপ, প্রেক্ষাপটের আশ্রয় নিতে হয়েছে। মন্দোদরী লেখাটা শেষ হতে হতে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে বেশ বুঝতে পারি। নিজেকে নিয়ে স্বপ্ন দেখা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম। আমাদের বেঁচে থাকার জন্য যে বিশ্বাস, আত্মত্যাগ দরকার তাকে নতুন রূপে দেখতে শিখিয়েছে মন্দোদরী। একটি নারী একজনকে প্রাণপণ ভালোবাসে, তার শত অপরাধ ভালোবাসা দিয়ে ক্ষমা করে দেয়। নিজের চেতনায় নাড়া দেয় এই চরিত্র। কী অদ্ভুত চরিত্র এটি! যেন ভালোবাসা ও আত্মত্যাগের অপর নাম।

বৃহত্তর স্বার্থে সর্বদাই অনেককে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়। কিন্তু সেই ত্যাগ করতে গিয়ে যদি ব্যক্তিমানুষের মূল ভাবনা, আদর্শে আঘাত করে তখন সে ভেঙেচুরে শেষ হয়। চিরকালই নারীদের অতিরিক্ত ধরা হয়। যেন প্রকৃতি তাদের তৈরী করেছে সব কিছুর সাথে সামাঞ্জস্য রাখার জন্য। এমনই অনেক ঘটনা আছে মন্দোদরীর জীবনে। এই চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে নিজেকে দেখেছি, খুঁজেছি, আবিষ্কার করেছি।

অধ্যায় ২৫ / ২৫
সকল অধ্যায়
১.
অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা, মন্দোদরীপঞ্চসতীর প্রতি নিবেদন
২.
সূচনা
৩.
বাল্য ও কৈশোরে মন্দোদরী
৪.
বিবাহ পর্যায়ে মন্দোদরী
৫.
দশাননের দ্বিতীয় বিবাহ ও মন্দোদরী কথা
৬.
বজ্রজলা ও মন্দোদরী
৭.
অমৃতের সন্ধানে দশানন ও তার প্রতিক্রিয়ায় মন্দোদরী
৮.
দশানন, বালী ও মন্দোদরী
৯.
মহান্ত, মাতা কৈকেসী ও মন্দোদরী
১০.
মন্দোদরী ও ঋষি ঘৃতস্মদা
১১.
আত্মশ্লাঘা ও মন্দোদরী
১২.
জীবন সন্ধিক্ষণে মন্দোদরী
১৩.
মন্দোদরী ও দশানন
১৪.
মন্দোদরী ও পুত্র মেঘনাদ
১৫.
মিথিলার স্বয়ম্বর ও দশানন
১৬.
যোদ্ধা মেঘনাদ
১৭.
মেঘনাদের বিবাহ ও মন্দোদরী
১৮.
দন্ডকারণ্যে মীনাক্ষী
১৯.
সীতা হরণ ও মন্দোদরী
২০.
বানর ও লঙ্কা
২১.
অহিরাবণ
২২.
যুদ্ধে মেঘনাথ ও মন্দোদরী
২৩.
লঙ্কার রানি মন্দোদরী
২৪.
ফিরে দেখা
২৫.
ঋণ স্বীকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%