অন্তরতম

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যে তোমায় জানি , সে তো কেউ জানে না । তুমি মোর পানে চাও , সে তো কেউ মানে না । মোর মুখে পেলে তোমার আভাস কত জনে কত করে পরিহাস , পাছে সে না পারি সহিতে নানা ছলে তাই ডাকি যে তোমায়— কেহ কিছু নারে কহিতে । তোমার পথ যে তুমি চিনায়েছ সে কথা বলি নে কাহারে । সবাই ঘুমালে জনহীন রাতে একা আসি তব দুয়ারে । স্তব্ধ তোমার উদার আলয় , বীণাটি বাজাতে মনে করি ভয় , চেয়ে থাকি শুধু নীরবে । চকিতে তোমার ছায়া দেখি যদি ফিরে আসি তব গরবে । প্রভাত না হতে কখন আবার গৃহকোণ - মাঝে আসিয়া বাতায়নে বসি বিহ্বল বীণা বিজনে বাজাই হাসিয়া । পথ দিয়ে যে বা আসে যে বা যায় সহসা থমকি চমকিয়া চায় , মনে করে তারে ডেকেছি— জানে না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঢেকেছি । ভোরের গোলাপ সে গানে সহসা সাড়া দেয় ফুলকাননে , ভোরের তারাটি সে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে । সব সংসার কাছে আসে ঘিরে , প্রিয়জন সুখে ভাসে আঁখিনীরে , হাসি জেগে ওঠে ভবনে । যে নামে যে ছলে বীণাটি বাজাই সাড়া পাই সারা ভুবনে । নিশীথে নিশীথে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে হাজার হাজার সোনার প্রদীপ জ্বলে অচপল অনলে । মোর দীপে জ্বেলে তাহারি আলোক পথ দিয়ে আসি , হাসে কত লোক , দূরে যেতে হয় পালায়ে— তাই তো সে শিখা ভবনশিখরে পারি নে রাখিতে জ্বালায়ে । বলি নে তো কারে , সকালে বিকালে তোমার পথের মাঝেতে বাঁশি বুকে লয়ে বিনা কাজে আসি বেড়াই ছদ্মসাজেতে । যাহা মুখে আসে গাই সেই গান নানা রাগিণীতে দিয়ে নানা তান , এক গান রাখি গোপনে । নানা মুখপানে আঁখি মেলি চাই , তোমা - পানে চাই স্বপনে ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%