অতিথি

রবীন্দ্রনাথ ঠাকুর

ওই শোনো গো , অতিথ বুঝি আজ এল আজ । ওগো বধূ , রাখো তোমার কাজ রাখো কাজ । শুনছ না কি তোমার গৃহদ্বারে রিনিঠিনি শিকলটি কে নাড়ে , এমন ভরা সাঁঝ ! পায়ে পায়ে বাজিয়ো নাকো মল , ছুটো নাকো চরণ চঞ্চল , হঠাৎ পাবে লাজ । ওই শোনো গো , অতিথ এল আজ এল আজ । ওগো বধূ , রাখো তোমার কাজ রাখো কাজ । নয় গো কভু বাতাস এ নয় নয় কভু নয় । ওগো বধূ , মিছে কিসের ভয় মিছে ভয় ! আঁধার কিছু নাইকো আঙিনাতে , আজকে দেখো ফাগুন - পূর্ণিমাতে আকাশ আলোময় । নাহয় তুমি মাথার ঘোমটা টানি হাতে নিয়ো ঘরের প্রদীপখানি , যদি শঙ্কা হয় । নয় গো কভু বাতাস এ নয় নয় কভু নয় । ওগো বধূ মিছে কিসের ভয় মিছে ভয় ! নাহয় কথা কোয়ো না তার সনে পান্থ - সনে । দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে দুয়ার - কোণে । প্রশ্ন যদি শুধায় কোনো - কিছু নীরব থেকো মুখটি করে নীচু নম্র দু - নয়নে । কাঁকন যেন ঝংকারে না হাতে , পথ দেখিয়ে আনবে যবে সাথে অতিথিসজ্জনে । নাহয় কথা কোয়ো না তার সনে পান্থ - সনে । দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে দুয়ার - কোণে । ওগো বধূ , হয় নি তোমার কাজ গৃহ - কাজ ? ওই শোনো কে অতিথ এল আজ এল আজ । সাজাও নি কি পূজারতির ডালা ? এখনো কি হয় নি প্রদীপ জ্বালা গোষ্ঠগৃহের মাঝ ? অতি যত্নে সীমান্তটি চিরে সিঁদুর - বিন্দু আঁক নাই কি শিরে ? হয় নি সন্ধ্যাসাজ ? ওগো বধূ , হয় নি তোমার কাজ গৃহ - কাজ ? ওই শোনো কে অতিথ এল আজ এল আজ ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%