একটি মাত্র

রবীন্দ্রনাথ ঠাকুর

গিরিনদী বালির মধ্যে যাচ্ছে বেঁকে বেঁকে , একটি ধারে স্বচ্ছ ধারায় শীর্ণ রেখা এঁকে । মরু - পাহাড় - দেশে শুষ্ক বনের শেষে ফিরেছিলেম দুই প্রহরে দগ্ধ চরণতল । বনের মধ্যে পেয়েছিলেম একটি আঙুর ফল । রৌদ্র তখন মাথার ‘পরে পায়ের তলায় মাটি জলের তরে কেঁদে মরে তৃষায় ফাটি ফাটি । পাছে ক্ষুধার ভরে তুলি মুখের ‘পরে আকুল ঘ্রাণে নিই নি তাহার শীতল পরিমল । রেখেছিলেম লুকিয়ে আমার একটি আঙুর ফল । বেলা যখন পড়ে এল , রৌদ্র হল রাঙা , নিশ্বাসিয়া উঠল হু হু ধূ ধূ বালুর ডাঙা— থাকতে দিনের আলো ঘরে ফেরাই ভালো , তখন খুলে দেখনু চেয়ে চক্ষে লয়ে জল মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%