দুই বোন

রবীন্দ্রনাথ ঠাকুর

দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে ? দেখেছি কি তারা পথিক কোথায় দাঁড়িয়ে পথের প্রান্তে ? ছায়ায় নিবিড় বনে যে আছে আঁধার কোণে তারে যে কখন কটাক্ষে চায় কিছু তো পারি নে জানতে । দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে ? দুটি বোন তারা করে কানাকানি কী না জানি জল্পনা ! গুঞ্জনধ্বনি দূর হতে শুনি , কী গোপন মন্ত্রণা ! আসে যবে এইখানে চায় দোঁহে দোঁহাপানে , কাহা র ও মনের কোনো কথা তারা করেছে কি কল্পনা ? দুটি বোন তারা করে কানাকানি কী না জানি জল্পনা ! এইখানে এসে ঘট হতে কেন জল উঠে উচ্ছলি ? চপল চক্ষে তরল তারকা কেন উঠে উজ্জ্বলি ? যেতে যেতে নদীপথে জেনেছ কি কোনোমতে কাছে কোথা এক আকুল হৃদয় দুলে উঠে চঞ্চলি ? এইখানে এসে ঘট হতে জল কেন উঠে উচ্ছলি ? দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে ? বটের ছায়ায় কেহ কি তাদের পড়েছে চোখের প্রান্তে ? কৌতুকে কেন ধায় সচকিত দ্রুত পায় ? কলসে কাঁকন ঝলকি ঝনকি ভোলায় রে দিক্‌ভ্রান্তে । দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে ?
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%