সমাপ্তি

রবীন্দ্রনাথ ঠাকুর

পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা । সব শেষ হল যেখানে সেথায় তুমি আর আমি একা । নানা বসন্তে নানা বরষায় অনেক দিবসে অনেক নিশায় দেখেছি অনেক , সহেছি অনেক , লিখেছি অনেক লেখা— পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা । কখন যে পথ আপনি ফুরালো , সন্ধ্যা হল যে কবে ! পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে । তোমার নীরব নিভৃত ভবনে জানি না কখন পশিনু কেমনে । অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে । কখন যে পথ আপনি ফুরালো , সন্ধ্যা হল যে কবে ! চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রুজলের রেখা ? বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা ? রুধিয়া দিয়েছ তব বাতায়ন , বিছানো রয়েছে শীতল শয়ন , তোমার সন্ধ্যাপ্রদীপ - আলোকে তুমি আর আমি একা । নয়নে আমার অশ্রুজলের চিহ্ন কি যায় দেখা !
অধ্যায় ৬১ / ৬১
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%