ক্ষণেক দেখা

রবীন্দ্রনাথ ঠাকুর

চলেছিলে পাড়ার পথে কলস লয়ে কাঁখে , একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা - ফাঁকে ? ওইটুকু যে চাওয়া দিল একটু হাওয়া কোথা তোমার ও পার থেকে আমার এ পার -' পরে । অতি দূরের দেখাদেখি অতি ক্ষণেক - তরে । আমি শুধু দেখেছিলেম তোমার দুটি আঁখি— ঘোমটা - ফাঁদা আঁধার - মাঝে ত্রস্ত দুটি পাখি । তুমি এক নিমিখে চেয়ে আমার দিকে পথের একটি পথিকেরে দেখলে কতখানি একটুমাত্র কৌতূহলে একটি দৃষ্টি হানি ? যেমন ঢাকা ছিলে তুমি তেমনি রইলে ঢাকা , তোমার কাছে যেমন ছিনু তেমনি রইনু ফাঁকা ! তবে কিসের তরে থামলে লীলাভরে যেতে যেতে পাড়ার পথে কলস লয়ে কাঁখে ? একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা - ফাঁকে ?
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%