প্রতিজ্ঞা

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি হব না তাপস , হব না , হব না , যেমনি বলুন যিনি । আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী । আমি করেছি কঠিন পণ যদি না মিলে বকুলবন , যদি মনের মতন মন না পাই জিনি , তবে হব না তাপস , হব না , যদি না পাই সে তপস্বিনী । আমি ত্যজিব না ঘর , হব না বাহির উদাসীন সন্ন্যাসী , যদি ঘরের বাহিরে না হাসে কেহই ভুবন - ভুলানো হাসি । যদি না উড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল , যদি না বাজে কাঁকন মল রিনিক - ঝিনি— আমি হব না তাপস , হব না , যদি না পাই গো তপস্বিনী । আমি হব না তাপস , তোমার শপথ , যদি সে তপের বলে কোনো নূতন ভুবন না পারি গড়িতে নূতন হৃদয় - তলে । যদি জাগায়ে বীণার তার কারো টুটিয়া মরম - দ্বার , কোনো নূতন আঁখির ঠার না লই চিনি আমি হব না তাপস , হব না , হব না , না পেলে তপস্বিনী ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%