অপটু

রবীন্দ্রনাথ ঠাকুর

যতবার আজ গাঁথনু মালা পড়ল খসে খসে কী জানি কার দোষে ! তুমি হোথায় চোখের কোণে দেখছ বসে বসে । চোখ - দুটিরে প্রিয়ে , শুধাও শপথ নিয়ে আঙুল আমার আকুল হল কাহার দৃষ্টিদোষে ! আজ যে বসে গান শোনাব কথাই নাহি জোটে , কণ্ঠ নাহি ফোটে । মধুর হাসি খেলে তোমার চতুর রাঙা ঠোঁটে । কেন এমন ত্রুটি বলুক আঁখি - দুটি— কেন আমার রুদ্ধ কণ্ঠে কথাই নাহি ফোটে ! রেখে দিলাম মাল্য বীণা , সন্ধ্যা হয়ে আসে । ছুটি দাও এ দাসে— সকল কথা বন্ধ করে বসি পায়ের পাশে । নীরব ওষ্ঠ দিয়ে পারব যে কাজ প্রিয়ে এমন কোনো কর্ম দেহো অকর্মণ্য দাসে ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%