স্বল্পশেষ

রবীন্দ্রনাথ ঠাকুর

অধিক কিছু নেই গো কিছু নেই , কিছু নেই— যা আছে তা এই গো শুধু এই , শুধু এই । যা ছিল তা শেষ করেছি একটি বসন্তেই । আজ যা কিছু বাকি আছে সামান্য এই দান— তাই নিয়ে কি রচি দিব একটি ছোটো গান ? একটি ছোটো মালা তোমার হাতের হবে বালা । একটি ছোটো ফুল তোমার কানের হবে দুল । একটি তরুলতায় ব'সে একটি ছোটো খেলায় হারিয়ে দিয়ে যাবে মোরে একটি সন্ধেবেলায় । অধিক কিছু নেই গো কিছু নেই , কিছু নেই । যা আছে তা এই গো শুধু এই , শুধু এই । ঘাটে আমি একলা বসে রই , ওগো আয় ! বর্ষানদী পার হবি কি ওই— হায় গো হায় ! অকূল - মাঝে ভাসবি কে গো ভেলার ভরসায় । আমার তরীখান সইবে না তুফান ; তবু যদি লীলাভরে চরণ কর দান , শান্ত তীরে তীরে তোমায় বাইব ধীরে ধীরে । একটি কুমুদ তুলে তোমার পরিয়ে দেব চুলে । ভেসে ভেসে শুনবে বসে কত কোকিল ডাকে কূলে কূলে কুঞ্জবনে নীপের শাখে শাখে । ক্ষুদ্র আমার তরীখানি— সত্য করি কই , হায় গো পথিক , হায় , তোমায় নিয়ে একলা নায়ে পার হব না ওই আকুল যমুনায় ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%