তথাপি

রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যদি আমায় ভালো না বাস রাগ করি যে এমন আমার সাধ্য নাই— এমন কথার দেব নাকো আভাসও , আমারো মন তোমার পায়ে বাধ্য নাই । নাইকো আমার কোনো গরব - গরিমা— যেমন করেই কর আমায় বঞ্চিত তুমি না রও তোমার সোনার প্রতিমা রবে আমার মনের মধ্যে সঞ্চিত । কিন্তু তবু তুমিই থাকো , সমস্যা যাক ঘুচি । স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি । দৈবে স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয় সেটা কিন্তু বলে রাখাই সংগত । তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় নিন্দা তারা করতে পারে অন্তত । তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায় ? আমারো এই অশ্রু হবে মার্জনা । ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায় সান্ত্বনার্থে হয়তো পাব চার জনা । কিন্তু তবু তুমিই থাকো , সমস্যা যাক ঘুচি । চারের চেয়ে একের ‘পরেই আমার অভিরুচি ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%