বিদায়

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমরা নিশি যাপন করো , এখনো রাত রয়েছে ভাই , আমায় কিন্তু বিদায় দেহো— ঘুমোতে যাই , ঘুমোতে যাই । মাথার দিব্য , উঠো না কেউ আগ বাড়িয়ে দিতে আমায়— চলছে যেমন চলুক তেমন , হঠাৎ যেন গান না থামায় । আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে , মনের মধ্যে শুনছি যেটা হাতে সেটা আসছে না যে । একেবারে থামার আগে সময় রেখে থামতে যে চাই— আজকে কিছু শ্রান্ত আছি , ঘুমোতে যাই , ঘুমোতে যাই । আঁধার - আলোয় সাদায় - কালোয় দিনটা ভালোই গেছে কাটি , তাহার জন্যে কারো সঙ্গে নাইকো কোনো ঝগড়াঝাঁটি । মাঝে মাঝে ভেবেছিলুম একটু - আধটু এটা - ওটা বদল যদি পারত হতে থাকত নাকো কোনো খোঁটা । বদল হলে কখন মনটা হয়ে পড়ত ব্যতিব্যস্ত , এখন যেমন আছে আমার সেইটে আবার চেয়ে বসত । তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে , কিছু না চাই— আজকে শুধু শ্রান্ত আছি , ঘুমোতে যাই , ঘুমোতে যাই ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%