খেলা

রবীন্দ্রনাথ ঠাকুর

মনে পড়ে সেই আষাঢ়ে ছেলেবেলা , নালার জলে ভাসিয়েছিলেম পাতার ভেলা । বৃষ্টি পড়ে দিবস - রাতি , ছিল না কেউ খেলার সাথি , একলা বসে পেতেছিলেম সাধের খেলা । নালার জলে ভাসিয়েছিলেম পাতার ভেলা । হঠাৎ হল দ্বিগুণ আঁধার ঝড়ের মেঘে , হঠাৎ বৃষ্টি নামল কখন দ্বিগুণ বেগে । ঘোলা জলের স্রোতের ধারা ছুটে এল পাগল - পারা পাতার ভেলা ডুবল নালার তুফান লেগে— হঠাৎ বৃষ্টি নামল যখন দ্বিগুণ বেগে । সেদিন আমি ভেবেছিলেম মনে মনে , হতবিধির যত বিবাদ আমার সনে । ঝড় এল যে আচম্বিতে পাতার ভেলা ডুবিয়ে দিতে , আর কিছু তার ছিল না কাজ ত্রিভুবনে । হতবিধির যত বিবাদ আমার সনে । আজ আষাঢ়ে একলা ঘরে কাটল বেলা , ভাবতেছিলেম এত দিনের নানান খেলা । ভাগ্য -' পরে করিয়া রোষ দিতেছিলেম বিধিরে দোষ— পড়ল মনে , নালার জলে পাতার ভেলা । ভাবতেছিলেম এত দিনের নানান খেলা ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%