অচেনা

রবীন্দ্রনাথ ঠাকুর

কেউ যে কারে চিনি নাকো সেটা মস্ত বাঁচন । তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি - নাচন । বুকের মধ্যে মনটা থাকে , মনের মধ্যে চিন্তা— সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিন তা । বাইরে যা পাই সম্‌জে নেব তারি আইন - কানুন , অন্তরেতে যা আছে তা অন্তর্যামীই জানুন । চাই নে রে , মন চাই নে । মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নে রে মন , তাই নে । বাইরে থাকুক মধুর মূর্তি , সুধামুখের হাস্য , তরল চোখে সরল দৃষ্টি— করব না তার ভাষ্য । বাহু যদি তেমন করে জড়ায় বাহুবন্ধ আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ— কে যাবে ভাই , মনের মধ্যে মনের কথা ধরতে ? কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে ? চাই নে রে , মন চাই নে । মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নে রে মন , তাই নে । মন নিয়ে কেউ বাঁচে নাকো , মন বলে যা পায় রে কোনো জন্মে মন সেটা নয় জানে না কেউ হায় রে । ওটা কেবল কথার কথা , মন কি কেহ চিনিস ? আছে কারও আপন হাতে মন ব'লে এক জিনিস ? চলেন তিনি গোপন চালে , স্বাধীন তাঁহার ইচ্ছে— কেই বা তাঁরে দিচ্ছে এবং কেই বা তাঁরে নিচ্ছে ! চাই নে রে , মন চাই নে । মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নে রে মন , তাই নে ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%