কূলে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের এই নদীর কূলে নাইকো স্নানের ঘাট , ধূধূ করে মাঠ । ভাঙা পাড়ির গায়ে শুধু শালিখ লাখে লাখে খোপের মধ্যে থাকে । সকালবেলা অরুণ আলো পড়ে জলের ‘পরে , নৌকা চলে দু - একখানি অলস বায়ু - ভরে । আঘাটাতে বসে রইলে , বেলা যাচ্ছে বয়ে— দাও গো মোরে কয়ে ভাঙন - ধরা কূলে তোমার আর কিছু কি চাই ? সে কহিল , ভাই , না ই , না ই , নাই গো আমার কিছুতে কাজ নাই । আমাদের এ নদীর কূলে ভাঙা পাড়ির তল , ধেনু খায় না জল । দূর গ্রামের দু - একটি ছাগ বেড়ায় চরি চরি সারা দিবস ধরি । জলের ‘পরে বেঁকে - পড়া খেজুর - শাখা হতে ক্ষণে ক্ষণে মাছরাঙাটি ঝাঁপিয়ে পড়ে স্রোতে । ঘাসের ‘পরে অশথতলে যাচ্ছে বেলা বয়ে— দাও আমারে কয়ে আজকে এমন বিজন প্রাতে আর কারে কি চাই ? সে কহিল , ভাই , না ই , না ই , নাই গো আমার কারেও কাজ নাই ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%