বিলম্বিত

রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক হল দেরি , আজো তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি । তখন ছিল দখিন হাওয়া আধ - ঘুমো আধ - জাগা , তখন ছিল সর্ষে - খেতে ফুলের আগুন লাগা , তখন আমি মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে । অনেক হল দেরি , আজো তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি । বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন - সুধা - ঢালা ? আজকে বহে পুবে বাতাস , মেঘে আকাশ জুড়ে— ধানের খেতে ঢেউ উঠেছে নব - নবাঙ্কুরে । হাওয়ায় হাওয়ায় নাইকো রে হায় হালকা সে হিল্লোল , নাই বাগানে হাস্যে গানে পাগল গণ্ডগোল । অনেক হল দেরি , আজো তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি । হল কালের ভুল , পুবে হাওয়ায় ধরে দিলেম দখিন হাওয়ার ফুল । এখন এল অন্য সুরে অন্য গানের পালা , এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা । বাজছে মেঘের গুরু গুরু , বাদল ঝরো ঝরো— সজল বায়ে কদম্ববন কাঁপছে থরোথরো । অনেক হল দেরি , আজো তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%