পথে

রবীন্দ্রনাথ ঠাকুর

গাঁয়ের পথে চলেছিলেম অকারণে , বাতাস বহে বিকালবেলা বেণুবনে । ছায়া তখন আলোর ফাঁকে লতার মতন জড়িয়ে থাকে , একা একা কোকিল ডাকে নিজমনে । আমি কোথায় চলেছিলেম অকারণে । জলের ধারে কুটিরখানি পাতা - ঢাকা , দ্বারের ‘পরে নুয়ে পড়ে নিম্বশাখা । ওই যে শুনি মাঝে মাঝে না জানি কোন্‌ নিত্যকাজে কোথায় দুটি কাঁকন বাজে গৃহকোণে । যেতে যেতে এলেম হেথা অকারণে । দিঘির জলে ঝলক ঝলে মানিক হীরা , সর্ষেখেতে উঠছে মেতে মৌমাছিরা । এ পথ গেছে কত গাঁয়ে কত গাছের ছায়ে ছায়ে কত মাঠের গায়ে গায়ে কত বনে । আমি শুধু হেথায় এলেম অকারণে । আরেক দিন সে ফাগুন মাসে বহু আগে চলেছিলেম এই পথে সেই মনে জাগে । আমের বোলের গন্ধে অবশ বাতাস ছিল উদাস অলস , ঘাটের শানে বাজছে কলস ক্ষণে ক্ষণে । সে - সব কথা ভাবছি বসে অকারণে । দীর্ঘ হয়ে পড়ছে পথে বাঁকা ছায়া , গোষ্ঠঘরে ফিরছে ধেনু শ্রান্তকায়া । গোধূলিতে খেতের ‘পরে ধূসর আলো ধূ ধূ করে , বসে আছে খেয়ার তরে পান্থজনে । আবার ধীরে চলছি ফিরে অকারণে ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%