সম্বরণ

রবীন্দ্রনাথ ঠাকুর

আজকে আমার বেড়া - দেওয়া বাগানে বাতাসটি বয় মনের - কথা - জাগানে । আজকে কেবল বউ - কথা - কও ডাকে কৃষ্ণচূড়ার পুষ্প - পাগল শাখে— আমি আছি তরুর তলায় পা মেলি , সামনে অশোক টগর চাঁপা চামেলি । আজকে আমার বেড়া - দেওয়া বাগানে বাতাসটি বয় মনের - কথা - জাগানে । এমনিতরো বাতাস - বওয়া সকালে নিজেরে মন aহাজারো বার ঠকালে । আপনারে হায় চিত - উদাস গানে উড়িয়ে দিলে অজানিতের পানে , চিরদিন যা ছিল নিজের দখলে দিয়ে দিলে পথের পান্থ সকলে । আজকে আমার বেড়া - দেওয়া বাগানে বাতাসটি বয় মনের - কথা - জাগানে । ভেবেছি তাই আজকে কিছুই গাব না গানের সঙ্গ ে গলিয়ে প্রাণের ভাবনা । আপনা ভুলে ওরে ভাবোন্মাদ , দিস নে ভেঙে তোর বেদনা - বাঁধ— মনের সঙ্গ মনের কথা গাঁথা সে । গাব না গান আজকে দখিন বাতাসে । আজকে আমার বেড়া - দেওয়া বাগানে বাতাসটি বয় মনের - কথা - জাগানে ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%