যাত্রী

রবীন্দ্রনাথ ঠাকুর

আছে , আছে স্থান ! একা তুমি , তোমার শুধু একটি আঁটি ধান । নাহয় হবে , ঘেঁষাঘঁষি , এমন কিছু নয় সে বেশি , নাহয় কিছু ভারী হবে আমার তরীখান— তাই বলে কি ফিরবে তুমি আছে , আছে স্থান ! এসো , এসো নায়ে ! ধুলা যদি থাকে কিছু থাক্‌ - না ধূলা পায়ে । তনু তোমার তনুলতা , চোখের কোণে চঞ্চলতা , সজলনীল - জলদ - বরন বসনখানি গায়ে— তোমার তরে হবে গো ঠাঁই— এসো এসো নায়ে । যাত্রী আছে নানা , নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা । তুমিও গো ক্ষণেক - তরে বসবে আমার তরী -' পরে , যাত্রা যখন ফুরিয়ে যাবে , মান্‌বে না মোর মানা— এলে যদি তুমিও এসো , যাত্রী আছে নানা । কোথা তোমার স্থান ? কোন্‌ গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান ? বলতে যদি না চাও তবে শুনে আমার কী ফল হবে , ভাবব ব'সে খেয়া যখন করব অবসান— কোন্‌ পাড়াতে যাবে তুমি , কোথা তোমার স্থান ?
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%