দুই তীরে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি ভালোবাসি আমার নদীর বালুচর , শরৎকালে যে নির্জনে চকাচকীর ঘর । যেথায় ফুটে কাশ তটের চারি পাশ , শীতের দিনে বিদেশী সব হাঁসের বসবাস । কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে , দু - একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে । আমি ভালোবাসি আমার নদীর বালুচর , শরৎকালে যে নির্জনে চকাচকীর ঘর । তুমি ভালোবাস তোমার ওই ও পারের বন , যেথায় গাঁথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন । যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি , দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি । সকাল - সন্ধেবেলা ঘাটে বধূর মেলা , ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা । তুমি ভালোবাস তোমার ওই ও পারের বন , যেথায় গাঁথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন । তোমার আমার মাঝখানেতে একটি বহে নদী , দুই তটেরে একই গান সে শোনায় নিরবধি । আমি শুনি শুয়ে বিজন বালু - ভুঁয়ে , তুমি শোন কাঁখের কলস ঘাটের ' পরে থুয়ে । তুমি তাহার গানে বোঝ একটা মানে , আমার কূলে আরেক অর্থ ঠেকে আমার কানে । তোমার আমার মাঝখানেতে একটি বহে নদী , দুই তটেরে একই গান সে শোনায় নিরবধি ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%