শেষ

রবীন্দ্রনাথ ঠাকুর

থাকব না ভাই , থাকব না কেউ— থাকবে না ভাই কিছু । সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু । অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ । অনন্ত কাল একই কবি গায় না একই গান । মালা বটে শুকিয়ে মরে— যে জন মালা পরে সেও তো নয় অমর , তবে দুঃখ কিসের তরে ? থাকব না ভাই , থাকব না কেউ— থাকবে না ভাই কিছু । সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু । সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ , গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ । কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় ব'লে ভাব্‌নাটি তার মধুর থাকে আকুল অশ্রুজলে । জীবন অস্তে যায় চলি , তাই রঙটি থাকে লেগে , প্রিয়জনের মনের কোণে শরৎ - সন্ধ্যা - মেঘে । থাকব না ভাই , থাকব না কেউ— থাকবে না ভাই কিছু । সেই আনন্দে যাও রে ধেয়ে কালের পিছু পিছু । ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝ'রেই পড়ে । সুখ নিয়ে তাই কাড়াকাড়ি , পাছে যায় সে স'রে । রক্ত নাচে দ্রুতচ্ছন্দে , চক্ষে তড়িৎ ভায় , চুম্বনেরে কেড়ে নিতে অধর ধেয়ে যায় । সমস্ত প্রাণ জাগে রে তাই , বক্ষ - দোলায় দোলে — বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে । থাকব না ভাই , থাকব না কেউ — থাকবে না ভাই কিছু । সেই আনন্দে চল্‌ রে ছুটে কালের পিছু পিছু । কোনো জিনিস চিনব যে রে , প্রথম থেকে শেষ , নেব যে সব বুঝে প'ড়ে— নাই সে সময় লেশ । জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন - রাত্রি ভাগে । ছুটি আছে শুধু দু দিন ভালোবাসবার মতো— কাজের জন্য জীবন হলে দীর্ঘজীবন হত । থাকব না ভাই , থাকব না কেউ— থাকবে না ভাই কিছু । সেই আনন্দে চল্‌ রে ছুটে কালের পিছু পিছু । আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা— যাই জীবনের প্রান্তে । এই যে নেশা লাগল চোখে এইটুকু যেই ছোটে অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে । জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি , মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি । থাকব না ভাই , থাকব না কেউ থাকবে না ভাই কিছু । সেই আনন্দে চল্‌ রে ধেয়ে কালের পিছু পিছু ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%