কৃষ্ণকলি

রবীন্দ্রনাথ ঠাকুর

কৃষ্ণকলি আমি তারেই বলি , কালো তারে বলে গাঁয়ের লোক । মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ - চোখ । ঘোমটা মাথায় ছিল না তার মোটে , মুক্তবেণী পিঠের ‘পরে লোটে । কালো ? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ - চোখ । ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই , শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই । আকাশ - পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু । কালো ? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ - চোখ । পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে , ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ । আলের ধারে দাঁড়িয়েছিলেম একা , মাঠের মাঝে আর ছিল না কেউ । আমার পানে দেখলে কিনা চেয়ে আমিই জানি আর জানে সে মেয়ে । কালো ? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ - চোখ । এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে । এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল - বনে । এমনি করে শ্রাবণ - রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে । কালো ? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ - চোখ । কৃষ্ণকলি আমি তারেই বলি , আর যা বলে বলুক অন্য লোক । দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ - চোখ । মাথার ' পরে দেয় নি তুলে বাস , লজ্জা পাবার পায় নি অবকাশ । কালো ? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ - চোখ ।
অধ্যায় ১ / ৬১
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%