চিরায়মানা

রবীন্দ্রনাথ ঠাকুর

যেমন আছ তেমনি এসো , আর কোরো না সাজ । বেণী নাহয় এলিয়ে রবে , সিঁথে নাহয় বাঁকা হবে , নাই বা হল পত্রলেখায় সকল কারুকাজ । কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ । যেমন আছ তেমনি এসো , আর কোরো না সাজ । এসো দ্রুত চরণ দুটি তৃণের ' পরে ফেলে । ভয় কোরো না , অলক্তরাগ মোছে যদি মুছিয়া যাক— নূপুর যদি খুলে পড়ে নাহয় রেখে এলে । খেদ কোরো না মালা হতে মুক্তা খ'সে গেলে । এসো দ্রুত চরণ দুটি তৃণের ' পরে ফেলে । হেরো গো , ওই আঁধার হল , আকাশ ঢাকে মেঘে । ও পার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে , থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে । ওই রে গ্রামের গোষ্ঠ - মুখে ধেনুরা ধায় বেগে । হেরো গো , ওই আঁধার হল , আকাশ ঢাকে মেঘে । প্রদীপখানি নিবে যাবে , মিথ্যা কেন জ্বাল ? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে ? তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো । আঁখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো । কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জ্বাল ? এসো হেসে সহজ বেশে আর কোরো না সাজ । গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গো বালা , ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ । মেঘে মগন পূর্ব - গগন বেলা নাই রে আজ— এসো হেসে সহজ বেশে , নাই বা হল সাজ ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%