যথাসময়

রবীন্দ্রনাথ ঠাকুর

ভাগ্য যখন কৃপণ হয়ে আসে , বিশ্ব যবে নিঃস্ব তিলে তিলে , মিষ্ট মুখে ভুবন - ভরা হাসি ওষ্ঠে শেষে ওজন - দরে মিলে , বন্ধুজনে বন্ধ করে প্রাণ , দীর্ঘদিন সঙ্গীহীন একা , হঠাৎ পড়ে ঋণশোধেরই পালা , ঋণীজনের না যায় পাওয়া দেখা , তখন ঘরে বন্ধ হ রে কবি , খিলের পরে খিল লাগাও খিল । কথার সাথে গাঁথো কথার মালা , মিলের সাথে মিল মিলাও মিল । কপাল যদি আবার ফিরে যায় , প্রভাত - কালে হঠাৎ জাগরণে , শূন্য নদী আবার যদি ভরে শরৎ - মেঘে ত্বরিত বরিষনে , বন্ধু ফিরে বন্দী করে বুকে , সন্ধি করে অন্ধ অরিদল , অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি , কাজল চোখে করুণ আঁখিজল , তখন খাতা পোড়াও খ্যাপা কবি , দিলের সাথে দিল লাগাও দিল । বাহুর সাথে বাঁধো মৃণাল - বাহু , চোখের সাথে চোখে মিলাও মিল ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%