এক গাঁয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ , তাদের গাছে গায় যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক । তাহার দুটি পালন - করা ভেড়া চরে বেড়ায় মোদের বটমূলে , যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের ' পরে নিই তাহারে তুলে । আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা , আমাদের এই নদীর নাম অঞ্জনা , আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে— আমাদের সেই তাহার নামটি রঞ্জনা । দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি , মাঝে শুধু একটি মাঠের ফাঁক— তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক । তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে , তাদের পাড়ার কুসুম - ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে । আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা , আমাদের এই নদীর নাম অঞ্জনা , আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে— আমাদের সেই তাহার নামটি রঞ্জনা । আমাদের এই গ্রামের গলি -' পরে আমের বোলে ভরে আমের বন , তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শণ । তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দখিন হাওয়া ছোটে । তাদের বনে ঝরে শ্রাবণধারা , আমার বনে কদম ফুটে ওঠে । আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা , আমাদের এই নদীর নামটি অঞ্জনা , আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে— আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%