সুখদুঃখ

রবীন্দ্রনাথ ঠাকুর

বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা— সকাল থেকে বাদল হল , ফুরিয়ে এল বেলা । আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি— এক পয়সায় কিনিছে ও তালপাতার এক বাঁশি । বাজে বাঁশি , পাতার বাঁশি আনন্দস্বরে । হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে । ঠাকুরবাড়ি ঠেলাঠেলি লোকের নাহি শেষ , অবিশ্রান্ত বৃষ্টিধারায় ভেসে যায় রে দেশ । আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো , ওই - যে ছেলে কাতর চোখে দোকান - পানে চাহি একটা রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি । চেয়ে আছে নিমেষহারা , নয়ন অরুণ— হাজার লোকের মেলাটিরে করেছে করুণ ।
সকল অধ্যায়
১.
কৃষ্ণকলি
২.
যথাসময়
৩.
মাতাল
৪.
যুগল
৫.
শাস্ত্র
৬.
অনবসর
৭.
অতিবাদ
৮.
যথাস্থান
৯.
বোঝাপড়া
১০.
অচেনা
১১.
তথাপি
১২.
কবির বয়স
১৩.
বিদায়
১৪.
অপটু
১৫.
উৎসৃষ্ট
১৬.
ভীরুতা
১৭.
পরামর্শ
১৮.
ক্ষতিপূরণ
১৯.
সেকাল
২০.
প্রতিজ্ঞা
২১.
পথে
২২.
জন্মান্তর
২৩.
কর্মফল
২৪.
কবি
২৫.
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬.
বিদায়রীতি
২৭.
নষ্ট স্বপ্ন
২৮.
একটি মাত্র
২৯.
সোজাসুজি
৩০.
অসাবধান
৩১.
স্বল্পশেষ
৩২.
কূলে
৩৩.
যাত্রী
৩৪.
এক গাঁয়ে
৩৫.
দুই তীরে
৩৬.
অতিথি
৩৭.
সম্বরণ
৩৮.
বিরহ
৩৯.
ক্ষণেক দেখা
৪০.
অকালে
৪১.
আষাঢ়
৪২.
দুই বোন
৪৩.
নববর্ষা
৪৪.
দুর্দিন
৪৫.
অবিনয়
৪৬.
ভর্ৎসনা
৪৭.
সুখদুঃখ
৪৮.
খেলা
৪৯.
কৃতার্থ
৫০.
স্থায়ী-অস্থায়ী
৫১.
উদাসীন
৫২.
যৌবনবিদায়
৫৩.
শেষ হিসাব
৫৪.
শেষ
৫৫.
বিলম্বিত
৫৬.
মেঘমুক্ত
৫৭.
চিরায়মানা
৫৮.
আবির্ভাব
৫৯.
কল্যাণী
৬০.
অন্তরতম
৬১.
সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%