ভূত পেরেতের হাট

ভারতী গুহ

কাল রাত্রে

পথ হাতড়ে

ভূত পেরেতের হাট।

আকাশ ফুঁড়ে

রাতদুপুরে

অমাবস্যার চাঁদ

মানুষ ধরার ফাঁদ।

চাঁদের কালি উপচে পড়ে

গাছগাছালি ঝুল

ডুমুর গাছে থোকায় থোকায়

ফুটছে ডুমুর ফুল।

তড়বড়িয়ে তিনটে গরু

উঠছে বেয়ে গাছ,

পাঁচটি পায়ে ঘুঙুর বেঁধে

কেউটে সাপের নাচ।

অমাবস্যার জ্যোৎস্না কালোয়

রাত কুয়াশা হিম,

ভূতের ছানা খাচ্ছে বসে

আস্ত ঘোড়ার ডিম।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%