তিন ‘রায়’

ভারতী গুহ

এক রায় উপেন কিশোর

খুলে দেন গল্প আসর

কত সব কল্পকথা

পুরাণের গল্পগাথা।

আজব কত ছবি আঁকা

বাঘা গুপীর পেলেম দেখা

টুনটুনির গল্পগুলো

সাত রানীর নাক কাটাল।

আছেন রায় সুকুমার

তুলনা নেই যে তাঁর

মস্ত তিনি ছড়ার রাজা

গল্পে আছে বিষম মজা।

পড়ে তাঁর ‘আবোল তাবোল’

হেসে সব হলেম পাগল।

কত বড়ো শিল্পী তিনি,

সেরা এক জ্ঞানীগুণী।

লেখা যত সোনার খনি

ছোটোদের মাথার মণি।

রায় আনে ‘ডজনে’ কল্পনা বিজ্ঞানে

মানিকের উদ্ভাসে শঙ্কুর কাহিনী,

বুদ্ধির মারপ্যাঁচে ফেলুদার বাহিনী।

শিল্পীর তুলি দিয়ে সিনেমার ভিত

জগৎ মাঝারে হল ‘সত্যের জিত’।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%