একবিংশ অধ্যায়

ইন্দ্রাণী তুলি

বেশ কয়েকবার কল করেও সলমানকে ফোনে ধরতে পারলো না ধরমেশ ধাওয়ান। সিনিয়র নিশ্চয়ই খুব ব্যস্ত রয়েছেন।

জিম বন্ধ হয়ে যাওয়ার পরে উর্মিলের ফ্ল্যাটের দিকে দৃষ্টি গেল সলমানের। অন্ধকার… জানালা দিয়ে আলো আসছে না। অনেকক্ষণ খেয়াল রাখা হয়নি, অন্যমনস্ক হলো এন সি বি অফিসার। অস্বস্তি হচ্ছে, মেয়েটা ঘুমিয়ে পড়লো না কি পালিয়ে গেল?

কাছের পুলিশ থানায় কল করে ফোর্স ডাকলো সলমান।

ফোন খুলতেই, ধাওয়ানের অনেকগুলো মিসড কল পেলো সে।

কথা বলে নিলো সে ধরমশের সঙ্গেও, জানিয়ে দিলো সবকিছু।

পুলিশ ভ্যান এসে দাঁড়াতেই নেমে এলো সাব ইন্সপেক্টর বিজন দত্ত।

“আপনি ফোন করেছিলেন?”

পরিচয়পত্র দেখিয়ে, হাত বাড়িয়ে দিলো সলমান করমর্দনের প্রত্যাশায়।

উর্মিলের ফ্ল্যাট-এর দিকে এগিয়ে গেল তারা।

খুব সাবধানে এগোতে হবে, ভেতরে কে বা কারা আছে― তা তো জানা নেই। ভেতর থেকে প্রতিরোধ আসতেই পারে।

চিতা বাঘের ক্ষিপ্রতায় আর নিঃশব্দ পদচারণে, বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো তিনজন… দুই উর্দি ধারী আর এক সিভিলিয়ান।

সরু ধাতব পদার্থ দিয়ে চাপ দিয়ে, নিমেষের মধ্যে দরজার গা-তালা খুলে ফেলল কন্সটেবল রোহন সিং।

দরজা খুলে, অন্ধকার ঘরে প্রবেশ করলো তারা। খুঁজে খুঁজে আলোগুলো জ্বালিয়ে দিতেই আলোকিত খালি ঘর নজরে এলো। শোওয়ার ঘর, বাথরুম, রান্নাঘর, ব্যালকনি… কোথাও কেউ নেই।

“কিন্তু… একটু আগেই আলো জ্বলতে দেখেছি আমি!”

মনে মনে নিজের গালেই চড় কষালো সলমান জাভেদ।

“তাহলে… পাখি উড়েছে।” বিজন দত্ত সরব হলো।

―আপনি নারকোটিকস-এর, কী সন্দেহে এসেছিলেন এখানে? ও কি ড্রাগ পেডলিং-এ যুক্ত?'

―হ্যাঁ… আজই এক ড্রাগ পেডলার ধরা পড়েছে, এই মেয়েটির থেকেই ড্রাগ পেয়েছিল সে... তার সঙ্গে যোগাযোগ করার পর থেকেই ওর ওপরে নজর রাখছিলাম আমরা। মেয়েটার নাম ভেরোনিকা উর্মিল। হিমাচলের এক অর্ফ্যানেজ-এ পালিতা।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%