ত্রয়োবিংশ অধ্যায়

ইন্দ্রাণী তুলি

এন সি বি চিফ আর পুলিশের বড়কর্তা কমিশনার সাহেবের চেম্বারে বসেছিলেন, পরিকল্পনায় মগ্ন।

“ড্রাগ-চালান-চাঁইদের প্রতিনিধি কানুবা ধরা পড়লেও, এই সঞ্জয় এবং আরো অনেকেই নানারকম সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত। কোনো বড়ো গ্যাংস্টার-এর হয়ে কাজ করে এরা। এদের মাধ্যমে সেই আসল মাথাটার নাগাল পাওয়া দরকার।

ওদের বিদেশ যাওয়ার রাস্তাটা আগে আটকানো দরকার। অপরাধী যতই ধড়িবাজ হোক না কেন, ভুল পদক্ষেপ সে নেবেই… আর ধরাও পড়বে। সে তো নিজেকে অতিরিক্ত চালাক ভাবছে, আর অতিচালাকের গলায় তো দড়ি পড়বেই!”

সঞ্জয়ের দেশ ছাড়ার খবর ঠিক সময়েই এসে পৌঁছেছিল কমিশনারের কানে।

এয়ারলাইনসকে আদেশ দিয়ে সেই ফ্লাইট ক্যান্সেল করার অর্ডার বার করে ফেললেন পুলিশ কমিশনার খুশওয়ন্ত সিং।

সঙ্গী-সাথীদের নিয়ে এই জাল ছেঁড়ার শক্ত-পোক্ত স্ট্র‍্যাটেজী ছড়িয়ে দিলেন বিশ্বাসভাজনদের সব স্তরে।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%