রমেন্দ্রকুমার ভট্টাচার্য
মগধ দেশে ফুল্লোৎপল নামে একটা দিঘি ছিল। এই দিঘিতে সংকট আর বিকট নামে দুটি হাঁস ছিল। আর ছিল কম্বুগ্রীব নামে তাদের বন্ধু এক কচ্ছপ।
একদিন বিকালে কয়েকজন জেলে দিঘির পাড়ে দাঁড়িয়ে বলাবলি করল, ‘কাল এসে এই দিঘির মাছ আর কচ্ছপ ধরতে জাল ফেলব।’ জেলেদের কথা শুনে কম্বুগ্রীবের বড়ো ভয় হল। সে এসে তার হাঁস-বন্ধুদের বলল, ‘শুনলে তো জেলেদের কথা। এখন আমি কেমন করে প্রাণ বাঁচাব?’ হাঁসেরা বলল, ‘জেলেরা যে আসবেই তা নিশ্চয় করে ধরে নেওয়া যায় না। তাছাড়া, এখনও সময় আছে। আজ রাতটা আমাদের ভাবতে দাও। কাল সকালে একটা উপায় ঠিক করা যাবে।’ কম্বুগ্রীব বলল, ‘না, তা হবে না। আজই একটা উপায় ঠিক করতে হবে। পরে দেখা যাবে করতে গিয়ে যদ্ভবিষ্য ধরা পড়েছিল।’
হাঁসেরা বলল, ‘যদ্ভবিষ্যের গল্পটা শোনাও।’ তখন কম্বুগ্রীব বলতে লাগল…
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন