সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন সরাইখানায় ঢুকে গম্ভীরভাবে মন্তব্য করলে, ‘সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি।’
‘কেন মোল্লাসাহেব?’ অবাক হয়ে প্রশ্ন করলে সবাই।
‘চাঁদ আলো দেয় রাত্তিরে’, বললে নাসীরুদ্দীন, ‘দিনে আলোর দরকারটা কি শুনি?’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন