সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন একটা মনিহারী দোকানে গিয়ে জিগ্যেস করলে, ‘এখানে পেরেক পাওয়া যায়?’
‘আজ্ঞে হ্যাঁ’, বললে দোকানদার।
‘আর চামড়া?’
‘আজ্ঞে হ্যাঁ, যায়।’
‘আর সুতো?’
‘যায়, আজ্ঞে।’
‘আর রঙ?’
‘তাও যায়।’
‘তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলনা বাপু!’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন