৩৬   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীনের দজ্জাল গিন্নী ফুটন্ত সুরুয়া এনে কর্তার সামনে রাখল তার জিভ পুড়িয়ে তাকে জব্দ করবে বলে, কিন্তু ভুলে সে নিজেই দিয়ে ফেলেছে তাতে চুমুক। ফলে তার চোখে জল এসে গেছে।

নাসীরুদ্দীন তাই দেখে বলে, ‘হল কী? কাঁদছ নাকি?’

গিন্নী বললেন, ‘মা মারা যাবার ঠিক আগে সুরুয়া খেয়েছিলেন, আহা! সেই কথাটা মনে পড়ে গেল।’

এবার নাসীরুদ্দীনও সুরুয়ায় চুমুক দিয়েছে, আর তার ফলে তারও চোখ ফেটে জল।

‘সে কি, তুমিও কাঁদছ নাকি?’ শুধোলেন গিন্নী।

নাসীরুদ্দীন বললে, ‘তোমায় জ্যান্ত রেখে তোমার মা মারা গেলেন, এটা কি খুব সুখের কথা?’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%