সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন তার বাড়ির বাইরে বাগানে কী যেন খুঁজছে। তাই দেখে এক পড়শী জিগ্যেস করলে, ‘ও মোল্লাসাহেব, কী হারালে গো?’
‘আমার চাবিটা’, বললে নাসীরুদ্দীন।
তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগল। কিছুক্ষণ খোঁজার পর সে জিগ্যেস করলে, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা মনে পড়ছে?’
‘আমার ঘরে।’
‘সে কি! তাহলে এখানে খুঁজছ কেন?’
‘ঘরটা অন্ধকার’, বললে নাসীরুদ্দীন। যেখানে খোঁজার সুবিধে সেইখানেই ত খুঁজব!’

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন