১৬   

সত্যজিৎ রায়

এক চাষা নাসীরুদ্দীনের কাছে এসে বলল, ‘বাড়িতে চিঠি দিতে হবে মোল্লাসাহেব। মেহেরবানি করে আপনি যদি লিখে দেন।’

নাসীরুদ্দীন মাথা নাড়লে। ‘সে হবে না।’

‘কেন মোল্লাসাহেব?’

‘আমার পায়ে জখম।’

‘তাতে কী হল মোল্লাসাহেব?’ চাষা অবাক হয়ে বললে, ‘পায়ের সঙ্গে চিঠির কী?’

নাসীরুদ্দীন বললে, ‘আমার হাতের লেখা কেউ পড়তে পারে না। তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে। জখম পায়ে সেটা হবে কি করে শুনি?’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%