সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন মওকা বুঝে একজনের সবজির বাগানে গিয়ে হাতের সামনে যা পায় থলেতে ভরতে শুরু করেছে।
এদিকে মালিক এসে পড়েছেন। কাণ্ড দেখে তিনি হন্তদন্ত নাসীরুদ্দীনের দিকে ছুটে এসে বললেন, ব্যাপারটা কী?’
নাসীরুদ্দীন বললে, ‘ঝড়ে উড়িয়ে এনে ফেলেছে আমায় এখানে।’
‘আর ক্ষেতের সবজিগুলোকে উপড়ে ফেলল কে?
‘ওড়ার পথে ওগুলিকে খামচে ধরে তবে ত রক্ষা পেলাম।’
‘আর সবজিগুলো থলের মধ্যে গেল কী করে?’
‘সেই প্রশ্নই ত আমাকেও চিন্তায় ফেলেছিল, এমন সময় আপনি এসে পড়লেন।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন